
আক্তার মাহমুদ, যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ননে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা গরীব অসহায়দের মাঝে চাল বিতরণ করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গরীব অসহায় মানুষের মধ্যে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে প্রতি বছর এই চাল বিতরণ করেন। তেমনি এবারও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার গরীব অসহায়দের সরকার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিছার আলী, ওয়ার্ড সদস্য সামাদ দপ্তরী, উপজেলা ছাত্রলীগ নেতা আই,কে সৌকত প্রমূখ।





