কয়রায় যুবলীগ নেতার উদ্যোগে মোস্তফা রশিদী সুজা’র মৃত্যু বাষিকী পালিত

0
18

 শুভ মন্ডল, কয়রা উপজেলা প্রতিনিধি :

খুলনা জেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনা করে যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেনের উদ্যোগে বৃক্ষরোপন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই (মঙ্গলবার) স্থানীয় সংসদ সদস্যের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় দিনব্যাপী উপজেলা কোট চত্বরসহ বিভিন্ন প্রতিষ্টানে বৃক্ষরোপন, উপজেলা সদরসহ বিভিন্ন মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিল করেছে উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা এ্যাড. আরাফাত হোসেন। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তিনি জেল-জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তিনি দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও দলকে সুসংগঠিত করতে অগ্র সেনানীর ভুমিকা পালন করে গেছেন। তিনি আমৃত্যু দেশ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। তার মতো ত্যাগী নেতা বর্তমানে খুলনা জেলায় খুব অভাব।তার সংস্পর্শে হাজার হাজার নেতা কর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করেছে। তিনি ছিলেন কিংবদন্তী তুল্য নেতা, ক্ষণজন্মা নেতা, তিনি খুলনার রাজনীতি, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্বের যে স্বাক্ষর রেখে গেছেন তার মাধ্যমে তিনি অনন্তকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন।এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, বাইজিদ হোসেন, মোঃ জাকারিয়া হোসেন, আলমগীর হোসেন, বাকি বিল্লাহ, সুমন আহম্মেদ, মোঃ আযহারুল ইসলাম,সোহাগ হোসেন প্রমুখ।