কৃষকের সোনালী স্বপ্ন লকডাওনে কি শেষ হবে

0
18

মোঃমনিরুল ইসলাম (মুন্না),চিতলমারী (বাগেরহাট) উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা কৃষকদের মধ্যে এইতো আর কিছুদিনের মধ্যেই ধান কাটার ধুম পড়বে, নতুন ধানের গন্ধে ভরে উঠবে উঠান।
কৃষকরা যখন এমন সোনালি স্বপ্নের দিন গুনছে, ঠিক তখনই সব কিছু তছনছ করে নিয়ে আসবে কি ১৪ তারিখের লকডাওন।
সন্তোষপুর ইউনিয়ন এর লড়ারকুল গ্রামের স্থানীয় কৃষক মোঃছলেমান মাঝি বললেন বছরে একবার বোর ধান চাষ করে থাকি,এবার আমাদের এলাকায় ও বাগেরহাট জেলায় অনেক ভালো ধান হয়েছে। ভামফার ফলন হয়েছে।১৪ তারিখে কঠোর লকডাউন হলে অন্য জেলা থেকে শ্রমিক না আনতে পারলে, একমাত্র জমির ধান নষ্ট হওয়ে যাবে কিভাবে সংসার চালাবো তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
আর একজন স্থানীয় কৃষক মোঃরুমান ফকির বলেন, কিছু দিন আগে কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে চিতলমারী উপজেলায় ধানের মোটামুটি ক্ষতি হয়েছে দিশেহারা অবস্থা কৃষকদের।তার পরে যদি লকডাউনে অন্য জেলা শ্রমিক না আসতে পারে।
কৃষকদের দাবী তাদের লকডাওন হলে ও বাহিরের শ্রমিক আসতে পারে সরকার যেন তাদের সহযোগিতা করেন।
তবে মাঠ পর্যায়ে কৃষকের মুখে হাসি ফুটবে।