
সৌরভ কুমার ঘোষ কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের ১টি ও ভূরুঙ্গামারী উপজেলা ২টি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও গরু জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়- রোববার ভোররাতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্তে বিজিবির নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ৩২ বোতল মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪৮ হাজার টাকা ও একই দিন ভুরুঙ্গাামারী উপজেলার ময়দান সীমান্ত এলাকা থেকে ৮টি ভারতীয় বাঁছুর গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে জব্দ করেছে বিজিবি। জব্দকৃত বাঁছুর গরুগুলির সিজার মূল্য ২ লক্ষ টাকা এবং একই উপজেলার শালঝোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরো ২টি ভারতীয় বাঁছুর আটক করেছে কুড়িগ্রাম বিজিবি। যার সিজার মূল্য ৫০ হাজার টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন জানান- জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে এবং জব্দকৃত বাঁছুর গরুগুলি কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।





