আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

0
5

মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের বড়লিয়া টঙ্গীবাড়ী ক্বারীমিয়া তালিমুল কুরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সকাল থেকেই শুরু হয় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

উক্ত মাদ্রাসার ওস্তাদ /শিক্ষক সকাল থেকেই শিক্ষার্থীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এই কাজে সহযোগিতা করেন। সাঈদ এন্টারপ্রাইজ এর সার্বিক তত্বাবধানে ক্যাম্পেইনটা শুরু হয়েছে। দুটি মানবিক সংগঠন বিনামূল্যে মেডিসিন দিয়ে তাদের এই কাজে সহযোগিতা করেছে।

হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব ও কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ তাদের সেচ্ছাসেবীদের নিয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ শুরু করেন সকাল থেকে।

এই মহতী কাজের আয়োজনে ছিলো ছিলো হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব। ও কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ। তাদের এই কর্মসূচী চলমান। তারা এই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিবেন পর্যায়ক্রমে।

আজকের এই মানবিক কাজে ছিলেন হাজী মোঃ সোহেল রানা, নুরুজ্জামান রনি, নাঈম দেওয়ান জয়,লিটন চন্দ্র শীল সহ আরো অনেকে।