আত্রাইয়ে তথাকথিত ফেসবুকার ফাহিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
13

নওগাঁর আত্রাইয়ে তথাকথিত ফেসবুকার সিফাত মাহমুদ ফাহিম ফেসবুকে মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে উপজেলা আ’লীগ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার ২৫ জুলাই দলীয় কার্যালয়ে লিখিত অভিযোগ পাঠকরে শোনান উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক। তিনি বলেন, আত্রাই উপজেলাধীন মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা আত্মসাৎ কারী রাতের আধারে ঢাকায় পালিয়ে জীবন বাঁচানো জামাত-বিএনপির পেইড এজেন্ট ফাহিম তার স্ব-নামধারী বিভিন্ন ফেসবুক আইডি থেকে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য উপাত্ত প্রকাশের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক ভাবে চরিত্র স্খলনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেইসাথে অতিসুকৌশলে গণ্যমান্য ব্যাক্তিবর্গের মাঝে ভিতি সঞ্চার করে চাঁদাবাজি করে একে একে ২৯ টি দামী মোটরসাইকেল পাল্টিয়েছে। এছারা তার বাবার আর্থিক স্বচ্ছলতা না থাকা কোনরুপ চাকুরী ছারাই বিলাশী জীবন যাপনে অর্থের উৎস খুজে বের করার দাবি জানান তিনি।

এসময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, গহের আলী, যুগ্ন সাধারন সম্পাদক আফছার আলী, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদার হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, মহিলালীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সরদার সোয়েবসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অসত্য তথ্য প্রকাশ ও চাঁদাবাজি বিষয়ে সম্পাদক জানান, জাতির স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল সম্পর্কে ব্যাঙ্গাত্তক কটুক্তি, সাধারন সম্পাদক আক্কাছ আলী সম্পর্কে মিথ্যা মানহানিকর তথ্য প্রচার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক সম্পর্কে কুরুচিপূর্ন ভাষায় ফেসবুক লাইভ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে সন্ত্রাসীদের মাসি আখ্যা, শ্রমিকলীগ সভাপতি আব্দুস ছালাম সম্পর্কে ভিত্তিহীন স্ট্যাটাস, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ ও সম্পাদক হুমায়ন কবির সোহাগ দ্বয়কে চাউল চোর মর্মে কুরুচিপূর্ণ মন্তব্য উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, এলাকাবাসী তার বিতর্কিত কার্যকলাপের কারনে বিক্ষুব্দ হওয়ায় রাতের আধারে ঢাকায় পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়ে উপজেলার অশান্তি সৃষ্টির লক্ষে বিভ্রান্তিকর তথ্য সোস্যাল মিডিয়াতে প্রকাশ করে।