আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা নওশের আলীর উঠান বৈঠক

0
7

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কয়ড়া গ্রামবাসির আয়োজনে কয়ড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মনিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান বিষার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলার বিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রতন সরকার, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রহিমুল বাশার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরীফ, সাবেক সদস্য মিরাজ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পিন্টু মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।

উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে ও দেশের মান উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহবান জানান তিনি।#