রিমান্ডে পরীমণিকে ধর্ষণ করা হচ্ছে না তো?- তসলিমা নাসরীন

0
45

অনলাইন ডেক্স: তসলিমা নাসরিন আতঙ্কিত পরীমনিকে নিয়ে। তিনি তার ফেসবুকে লিখেছেন- , ‘রিমান্ডে পরীমণির শারীরিক নির্যাতন হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?’

কেন তাঁর এই আতঙ্ক, সেই ব্যাখ্যাও লেখিকা দিয়েছেন। তসলিমা জানেন, ‘এই যে পরীমণিকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়।’

তিনি এ বিষয়েও নিশ্চিত যে, রিমান্ডে নিয়ে পরীমণির মানসিক নির্যাতন হচ্ছেই। পাশাপাশি তাঁর আরও দাবি, পরীমণি একে ‘মেয়ে, তার ওপর সুন্দরী। তাকে যে কত ভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে’!

তাঁর মতে, ‘পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল। তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল।

শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে বাধ্য হল। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল। তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল’।

তসলিমা আরও জানিয়েছেন, ‘এক পরিচালক পরীমণিকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল। পর দিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়!

পরীমনি আদালতেই এক যুবককে জড়িয়ে ধরেন

 

শেষ পর্যন্ত তাকেও সে ছাড়তে বাধ্য হল। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে।