
অনলাইন ডেক্স: মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
তদন্তে গিয়ে পরীমণির সাথে ডিবি কর্মকর্তার প্রেম! সিসিটিভি ফুটেজ ফাঁস
আজ শনিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।
কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, গৃহকর্মী নির্যাতন মামলায় আটক চিত্রনায়িকা একার সদস্যপদও সাময়িক স্থগিত করা হয়েছে।
জানা গেছে, সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে যদি প্রমাণ হয় তিনি নির্দোষ, তাহলে ফিরে পাবেন পদ।
আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।
গত বুধবার পরী মণির বাসায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে।
বর্তমানে এই চিত্রনায়িকা রিমান্ডে আছেন। তাঁর মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।





