এস.এম.ইমাদ আহমদ,বিশেষ প্রতিনিধিঃপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়ান বাজার ইউনিয়নের সার্বস্তুরের জনসাধারণ সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগে সাধারণ সম্পাদক মাছুম আহমদ

তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
বিশ্ব মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সচেতন থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।
ঈদ মোবারক।





