

রাজীবপ্রধান, গাজীপুর প্রতিনিধিঃ-
গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে বিষপানে এক নারী আত্মহত্যা করেছেন। বন বিভাগের কর্মীদের মামলার হুমকির ভয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। নিহত হাসিনা আক্তার (৩৪) গোসিংগা ইউনিয়নের কর্ণপুর চৌরাস্তা এলাকার তৌকির আহমেদ বাবুর স্ত্রী। নিহতের পরিবার জানান, বন বিভাগের অল্প একটু জায়গার মধ্যে ঘর করে থাকেন তাঁরা। এরমধ্যে শ্রীপুর বিট অফিসের গার্ড আশরাফ তাদের সেখান থেকে চলে যেতে বলেন। তারা চলে যেতে না চাইলে তাদের বাড়ির আশপাশ জুড়ে গাছ রোপন করেন। এতে বাড়ি থেকে বের হওয়া ও চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। গত তিনদিন ধরে এ ঘটনায় মানসিক চাপে ছিলেন হাসিনা আক্তার।পরিবারের সদস্যরা বলেন কেবা কাহারা আমার বাড়ির চারপাশের বন বিভাগের গাছের চারা উঠিয়ে ফেলে। ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তা আশরাফ এসে হাসিনা সহ তার পরিবারকে বন মামলার ভায়- ভিতি দেখায়। বন কর্মকর্তাদের মামলার ভয়ে বিষপন করে হাসিনা। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান।





