

রাজীবপ্রধান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনে গাজীপুর ৩ আসনের মাননীয় এমপি জনাব ইকবাল হোসেন সবুজ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্রীপুরে মিষ্টি বিতরন করেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিএ। দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলনে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা ৩ বারের মতো সভাপতি হলেন মাননীয় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বছর মেয়াদের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ (এমপি)। তিনি পুনরায় গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডের বাজারে বাজারে সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন-শ্রীপুর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন (বি.এ)কাউন্সিলর ও প্যানেল মেয়র-শ্রীপুর পৌরসভা।এসময় দলের জন্য এবং মাননীয় এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক ও সাধারন সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ এমপির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। এসময় সভাপতি সাধারণ সম্পাদকের দীর্ঘায়ু কামনাও করেন তারা। গত ১৯ মে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের র্ভাচুয়াল কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগের ঢাকা বিভাগের দ্বায়ীত্বে থাকা মির্জা আজম, কৃষি মন্ত্রী ডাঃআঃরাজ্জাক, ক্রিয়া মন্ত্রী জাহিদ হাসান রাসেল, শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, মহানগর আওয়ামিলীগ সভাপতি আজমত উল্লাহখান সহ স্থানীয় নেতাকর্মীরা।





