গাজীপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন করে করোনা সনাক্ত ২৪৫ জনের

0
19

রাজিব প্রধান, গাজীপুর, প্রতিনিধিঃ-

গাজীপুর জেলার, করোনা মহামারী সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত সিভিল সার্জন-গাজীপুর, এর গত ১৬ই জুলাই দেয়া তথ্যমতে,
গাজীপুরে, গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

যা এ যাবতকালের মধ্যে গাজীপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড । এ নিয়ে এখন পর্যন্ত গাজীপুরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৪৫ জন । এর মধ্যে শ্রীপুরে-৪৮ জন, কাপাসিয়া-৪০ জন, কালিগঞ্জ-১৪ কালিয়াকৈরে-২৮ গাজীপুর সদর- ১১৫ জন।

গাজীপুরে,এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো- ১৫,২৫৫ জন৷ এর মধ্যে উপজেলার
কালিগঞ্জ- ১০২৪ জন, কালিয়াকৈর -১৬৬৪ কাপাসিয়া-১০৪৩ জন। শ্রীপুর- ১৮৫৯ জন। গাজীপুর সদর- ৯৬৬৫ জন করোনা আক্রান্ত ।

মোট সুস্থ হয়েছে ১২,৩৩৩ জন। মোট মৃত্যু হয়েছে ২৮২জন। গত ২৪ ঘন্টায় করোনা টেষ্টের নমুনা পাঠানো হয়েছে ৬৬৫ জনের।

এনিয়ে সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ৯৭,৮৭৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬২ টি।

এই উভয়সংকটের মাঝে দিন দিন বেড়েই চলেছে করোনা মহামারী। সংকটের একদিকে ভাইরাস সংক্রমণ বিস্তারের ঝুঁকি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। সারাদেশের ন্যায় গাজীপুরেও বেড়েছে করোনা সংক্রমণ আর মৃত্যুর ঝুঁকি। তাই জনসচেতনতার লক্ষে স্থানী প্রশাসন মাস্ক পরিধান বাধ্যতামুলক করেছেন।