এসাইনমেন্ট জমা দিতে এসে স্কুলছাত্রী কে ধর্ষণের চেষ্টা

0
22

বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাসহ শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগির পরিবার। শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত ২৩ জুন বুধবার ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের গেট সংলগ্ন স্থানে ৬জন যুবক পথরোধ করে এবং টেনে বিদ্যালয় ভবনের দক্ষিণ পাশে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে নিয়ে যায়, সবাই মিলে শুরু করে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি কেউ কেউ ধারণ করে সেই শ্লীলতাহানির ভিডিও। ওই স্কুলছাত্রীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসলে বখাটেরা পালিয়ে যায়।

আরও জানা যায়, ওই বখাটেরা হলো স্থানীয় বাসিন্দা ইমন জোমাদ্দার,বাপ্পি তালুকদার,ইমরান, আসলাম,ইব্রাহিম হাওলাদার।

ভুক্তভোগীরর বাবা জালাল হাওলাদার জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যেতে চেয়েছি কিন্তু যখন সবার ফোনে ফোনে মেয়ের ভিডিও দেখতে পাই তখন আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা মিলেছে। মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রফতারের চেষ্টা