আত্রাইয়ে জমে উঠেছে ইউপি নির্বাচন

0
56

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় সূত্র মতে,নির্বাচনে আ’লীগ সমর্থিত ও বিদ্রোহী-২০, বিএনপি-১৩, জামায়াত-১ এবং বাংলাদেশ ইসলামী আন্দেলন-৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেছেন। তবে ইতিমধ্যে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে আ’লীগ বিদ্রোহী প্রার্থীদের তাদের পদ থেকে বহিস্কার করা হয়েছে। প্রার্থীগন তাদের সমর্থক নিয়ে দিন-রাত সমান করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। সেইসাথে বাহারি গান ও সুরে মাইকিং অব্যাহত রেখেছেন। চায়ের স্টল ও হোটেলের টেবিলে চলছে নির্বাচনী আলাপ। পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলার বাজার ও গ্রামগঞ্জ। ভোটাররা প্রার্থীদের সততা যোগ্যতা কর্মদক্ষতা এবং চারিত্রিক বৈশিষ্ঠ্য নিয়ে করছেন নানা হিসাব-নিকাশ। এদিকে জয়ের ব্যাপারে আ’লীগ বিদ্রোহী প্রার্থীরা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে সচেতন মহল মনে করছেন।

প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচন শুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ইতিপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন শুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবেনা। চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১ নং সাহাগোলা ইউনিয়নে এসএম মোয়াজ্জেম (বিএনপি), শামসুন নাহার (আ’লীগ), এসএম মামুনুর রশিদ (আ’লীগ বিদ্রোহী), সাজেদুর রহমান (আ’লীগ বিদ্রোহী), আলা উদ্দিন (বিএনপি), জয়নুল হক (বিএনপি),আহমাদুল্লাহ (হাতপাখা)।

২ নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (আ’লীগ), মঞ্জুরুল আলম মোল্লা (আ’লীগ বিদ্রোহী), জানবক্্র সরদার (আ’লীগ বিদ্রোহী)। ৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে শেখ মো. মঞ্জুরুল আলম (বিএনপি), আক্কাছ আলী পাং (আ’লীগ), সোহরাব মোল্লা (হাতপাখা)। ৪ নং পাঁচুপুর ইউনিয়নে খবিরুল ইসলাম (জামায়াত), নিয়ামত আলী বাবু (বিএনপি), আফছার প্রামানিক (আ’লীগ), ময়েন উদ্দিন আহমদ (আ’লীগ বিদ্রোহী) আল মুক্তার (আ’লীগ বিদ্রোহী), আব্দুল মুমিন (হাতপাখা)। ৫ নং বিশা ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ (বিএনপি),আব্দুল মান্নান মোল্লা (আ’লীগ), তোফাজ্জল হোসেন খান (আ’লীগ বিদ্রোহী), শহিদুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), ইসমাইল হোসেন (আ’লীগ বিদ্রোহী),আব্দুল জব্বার (বিএনপি)। ৬নং মনিয়ারি ইউনিয়নে স¤্রাট হোসেন (বিএনপি), খায়রুল ইসলাম (আ’লীগ), মাসুম রানা (আ’লীগ বিদ্রোহী),হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা)। ৭ নং কালিকাপুর ইউনিয়নে আব্দুল হাকিম সরদার (বিএনপি) নাজমুল হক প্রামানিক (আ’লীগ), আলা উদ্দিন মন্ডল (আ’লীগ বিদ্রোহী), আলম সরদার (আ’লীগ বিদ্রোহী)। ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে দলীয় প্রতীক ছারা নির্বাচন হচ্ছে। পরবর্তীতে জেলা ও উপজেলা আ’লীগ কমিটি ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আফজাল হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা দেন।

অন্যান্য প্রার্থীগন হলেন এলতাছ উদ্দিন সরকার (বিএনপি), আব্দুস শুকুর সরদার (আ’লীগ বিদ্রোহী) জহুরুল ইসলাম (বিএনপি), সিদ্দিকুর রহমান (বিএনপি), আকরাম হোসেন সরদার (বিএনপি)। উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ বলেন, প্রশাসন ও সরকারের আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠ-সুন্দর নির্বাচন উপহার দিতে সততার সাথে কাজ করে যাচ্ছি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭’শ ২০ জন পুরুষ ৭৯ হাজার ৪’শ ১ জন নারী।