
স্পোর্টস ডেস্ক | গ্যালারিতে উল্লাস করে পুরো ম্যাচ মাতিয়ে রাখেন দর্শকরা।খেলোয়াড়দের ব্যাটিং কিংবা বোলিংয়ে চিৎকার করে অনুপ্রেরণা যোগান কিন্তু করোনা ভাইরাসের মহামারীতে সেই দর্শকদেরই মিলছে না মাঠে প্রবেশের অনুমতি। যে কারণে এবারো দর্শক দের উল্লাস দেখতে পাবে না পুরো আইপিএল।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি ইঙ্গিত দিয়ে বলেছেন, গতবারের ন্যায় এবারও গ্যালারি শুন্য থাকবে আইপিএল।
রোববার আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার দিনই বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ আভাস দিয়ে রাখলেও এবার পুরো টুর্নামেন্টের ব্যাপারেই এ কথা বললেন গাঙ্গুলি।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টেস্ট সিরিজে দরশক দের প্রবেশের অনুমতি দেয়া হয়েছিলো।চেন্নাই ও আহমেদাবাদের গ্যালারিতে ছিল ধারণক্ষমতার ৫০ শতাংশ কম দর্শক।
ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে বিসিসিআই প্রধান গাঙ্গুলি বলেছেন, এখনও পুরোপুরি জানি না,তবে পরিস্থিতির ওপর বিষয় টা নির্ভর করবে কারন দুই দু দেশের সিরিজের চেয়ে অনেকটাই ভিন্ন আইপিএল।
নিয়মিত শুরু হওয়ার প্রায় ছয় মাস পিছিয়ে গত সেপ্টেম্বরে দুবাইয়ে হয়েছিল আইপিএলের ১৩তম আসর। সেখানেও ছিল না কোন দর্শক।মূলত সাস্থ্য ঝুঁকি এড়াতেই দর্শক ছাড়া আয়োজন করতে হচ্ছে আইপিএল এর।
এ বিষয়ে গাঙ্গুলি আরো বলেছেন,গত আইপিএল এ আমরা দর্শক প্রবেশের অনুমতি দেয়ার কথা ভেবেছিলাম। যেহেতু সবকিছু দারুণভাবেই সম্পন্ন হয়েছে তাই দর্শক প্রবেশের ঝুঁকি নিইনি।’
ভারতের ছয়টি শহরে হবে আইপিএলের এবারের আসর। শহরগুলো হলো আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা।




