
অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে তালেবান জঙ্গিদের একটি ঘাঁটি লক্ষ্য করে মার্কিনিদের চালানো বিমান হামলায় ৩৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামলায় জঙ্গিদের একটি অস্ত্রাগারও ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মার্কিন সামরিক বাহিনীর এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেসামরিক নাগরিকদের হত্যা করায় জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানায়।
নাসরাতুল্লাহ্ জামশিদি বলেন, একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কুন্দজ নগরীর বাইরে আলশিন এলাকায় এ অভিযান চালানো হয়।





