
আকাশ: ইরাকের পশ্চিম শহর রামাদিতে আত্মঘাতী বোমা হামলায় ইরাকি সেনাবাহিনী এবং পুলিশসহ ১৪ জন নিহত হয়েছেন। আইএস এ হামলার দায় স্বীকার করে নিয়েছে।
আরব টিভি জানায়, হামলাকারী পিকআপ করে আসে এবং ইরাকের রামাদি শহরে পশ্চিম এলাকায় একটি গোদামের কাছে পুলিশ ও সেনাবাহিনীর এক সমাবেস্থলের কাছে বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে উপস্থিত পুলিশ ও সেনাবাহিনীসহ ১৪ জন নিহত হয়।
হামলাটি এমন সময় ঘটলো যখন ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় মসুলের পশ্চিম শহর তেল আবতায় বিমান হামলায় ২০ জনেরও বেশি আইএস জঙ্গি হত্যা করার দাবি করছে।
সূত্র: জিও নিউজ উর্দু





