
মোঃ এরশাদ, জাককানইবি প্রতিনিধি। ঈদ উপলক্ষ্যে ঈদের আনন্দ হতদরিদ্র মানুষদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য জাককানইবি বন্ধুসভার সদস্যদের অর্থায়নে দরিদ্র ও অসহায় ২০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়ান। ঈদ উপহার সামগ্রীর মাঝে রয়েছে-চাল,মশুর ডাল,চিনি,তেল,সেমাই,দুধ,সাবান,আলু ইত্যাদি।

উপহার সামগ্রী বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ কাওছার হোসেন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মেহেদি হাসান পল্লব, ক্রীড়া সম্পাদক নওসাদ জুনায়েদ খান, উপ-সাংঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রনি এবং সভাপতি মানছূরা বিনতে রিপা। পুরো উদ্যোগজুড়ে আর্থিকভাবে সহায়তা করেছে বন্ধুসভার উপদেষ্টা মন্ডলী, বন্ধুসভার সদস্য সহ আরো অনেকেই।
বিতরণকৃত দরিদ্র মানুষদের মাঝে একজন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি রিক্সা চালাই। সারামাস রোজা রাইখা ঈদের আগের দিন এইরম উপহারে অনেক খুশি হইলাম।”
বন্ধুসভার এক সদস্য জানান, “সহমর্মিতার ঈদ’ উদ্যোগের জন্য দরিদ্রদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়া এবং তাদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে।”
সংগঠনটির জাককানইবি শাখার সভাপতি মানসুরা রিপা জানান, “আসলে এই সহযোগিতামূলক কাজ গুলো করতে সবসময় ভালো লাগে।অসহায় মানুষ গুলোর মুখের হাসি দেখা, তার অনুভূতি আসলে বলে বোঝানোর মতো নয়।তাই চাই বন্ধুসভার সাথে থেকে এইরকম কাজ গুলো আরো করে যেতে”।





