শ্রীপুরে সম্পাদক নঈম নিজাম সহ ১১জনের ৫শত কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে (বিএমএসএফ)এর মানববন্ধন

0
16
রাজীব প্রধান, শ্রীপুর -গাজীপুর:-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) এর গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাঈদুর রহমান রিমন সহ ১১ জনের নামে ৫শত কোটি টাকার মানহানি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয় ।আজ বুধবার সকাল ১১ টা সময় গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের পাশে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু সহ অন্যান্যরা। সমাবেশে আরও ুউপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এসময় সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি সাংবাদিকরা যখন কোন দূর্নীতির সংবাদ প্রকাশ করে তখনই কেনো তাদের নানা মিথ্যা হামলা মামলায় জড়ানো হয়? সাংবাদিকদের এই মহান পেশাকে যেনো আর নতুন করে বাধাগ্রস্থ না করা হয় সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এই সংগঠনটি।