নিজেস্ব প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ বাঁচাও-ইউপি সদস্য হটাও এই শ্লোগানে নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী জান্নাতুন ফেরদৌস এর প্রতিবন্ধী ভাতার ৭ হাজার ২’শ টাকা আত্মসাতে অভিযুক্ত উত্তরগ্রাম ইউপি সদস্য ফিরোজ হোসেনের
অপসারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে এলাকাবাসী।বুধবার সকাল ১০ টায় উপজেলার মোল্লাকুড়ি মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সমম্পাদক আজাম উদ্দিন,সাংবাদিক ইউসুফ অালী,সমাজসেবক সোহেল রানা,নুরুজ্জামান বাবু,মেহেদি হাসান প্রমূখ।এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউপি সদস্য ফিরোজ হোসনের অপসারন ও গ্রেফতারের দাবী জানান।সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা।প্রতিবাদসভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণসাক্ষর সম্বলিত স্বারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
অপরাধ
মহাদেবপুরে ইউপি সদস্যের অপসারনের দাবীতে ফূঁসে উঠেছে এলাকাবাসী







মন্তব্য করুন