ব্যালট ছিনতাই মামলার প্রধান আসামীর রিমান্ড নামঞ্জুর: এলাকায় ক্ষোভ

0
13

কুড়িগ্রাম প্রতিনিধি, সময়েরপাতা: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভগবতীপুর ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো গত (২৮ নভেম্বর, রোববার)।

এ ঘটনার একদিন পর গত ২৯ নভেম্বর (সোমবার) প্রিজাইডিং অফিসার আব্দুল ওহাব মিয়া বাদী হয়ে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামী হিসেবে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব সরকারকে গত ১৯/১২/২০২১ ইং তারিখে ত্রিমোহনী বাজার হতে আটক করে মামলার তদন্তকারী অফিসার।

আটক করার পর বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে গত ১৯/১২/২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী অফিসার এস আই আব্দুল কাদের। মামলার অপরাপর জড়িত আসামীদের গ্রেফতার, মামলার লণ্ঠিত মালামাল উদ্ধার ও মামলার রহস্য উৎঘাটনের জন্য বিজ্ঞ আদালত বরাবর ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।

বিজ্ঞ আদালত উক্ত আসামীকে আমলে নিয়ে রিমান্ড শুনানির সময় তদন্তকারী অফিসারের পুলিশ রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। এমনি ভাবে যদি একজন প্রিজাইডিং অফিসার (যিনি একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালিন সময়ে ম্যাজিস্টেটের ভূমিকা পালন করে)দ্বারা কৃত এজাহারের মূল আসামীকে বিজ্ঞ আদালত রিমান্ড নামঞ্জুর করে তাহলে সাধারণ জনগনের অবস্থান কোথায়?

রিমান্ড নামঞ্জুরের খবর এলাকায় প্রকাশ পেলে যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিজ্ঞ আদালতের প্রতি জন সাধারণের আস্থায় জায়গা বিনষ্ট হওয়ার উপক্রম।