আত্রাইয়ে বিষপানে গৃহবধূর মৃত্যু

0
19

তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাইপুর গ্রামে। নিহত লিজা রাইপুর গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী। জানা যায়, নিহত লিজা আক্তার মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের লোকজনের অজান্তে বিষপান করে। পরে বিষয়টি জানতে পেরে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়টি আমি অবগত আছি। অন্যকোন ব্যাপার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।