
বায়েজীদ হুসাইন, পটুয়াখালি প্রতিনিধি:
পটুয়াখালীতে হঠাৎ করে ডায়রিয়ার প্রোকপ বেড়েগেছে। গত এক সপ্তাহে পটুয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসতালে ডায়রিয়া রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০০ শতাধিক। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুদের সংখ্যাও লক্ষ্য করার মত।
মহামারি চলাকালিন সময় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপযুক্ত চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও সংশিলষ্টরা।
জেলা সিভিল সার্জান কার্যলয় থেকে জানা যায় যে, চলতি বছরের জানুয়ারি থেকে অধ্য পর্যন্ত হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা “সাত হাজার” ছাড়িয়ে। এর মধ্যে কয়েক জনের মৃত্যুর ঘটনাও ঘটে।
তথ্য অনুযায়ী গত সাড়ে তিন মাসে জেলার সাত উপজেলার মাঝে দুমকির অবস্থা খুবই ভয়াবহ জানা যায়। রোগীর সংখ্যা বেশি হওয়ায় বেডে সিট না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে ফ্লোরে। স্যালাইন সঙ্কট হওয়ায় দুমকিতে ৯০ টাকা দামের স্যালাইন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা দামে এবং পটুয়াখালীতে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দামে।
হাসপাতালে পর্যাপ্ত স্যলাইন না থাকায় বেশি দাম দিয়ে স্যালাইন কিনতে ভেঙ্গে পরছেন দূস্থ -গরীবরা। সাস্থ কর্মকতারা জানান, প্রতিবছর এ সময়টাতে ডায়রিয়া প্রতিরোধের সর্বোচ্চ প্রস্ততি থাকে। কিন্ত এ বছর রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু সমস্যা হচ্ছে।





