শ্রীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামীকাল মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

0
20

রাজীব প্রধান, শ্রীপুর(গাজীপুর)ঃ-

গাজীপুরের শ্রীপুর পৌর মাষ্টারবাড়ী এলাকায় বি,এনপির সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে

আগামীকাল মহাসমাবেশের আয়োজন করেছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা । বৃহস্পতিবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি সালাহ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান ফকির, কেন্দ্রীয় বিএনপি নেতা ডা . শফিকুল ইসলাম, জনাব আবু-তাহের প্রধান (সদস্য সচিব,শ্রীপুর পৌর যুবদল) মর্জিনা আফসারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় ফজলুল হক মিলন বলেন,বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার দাবি যেন আজ গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।আর সেই দাবি আদায়ে লক্ষে আগামীকাল গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আনসার রোড সংলগ্ন মহাসড়কের পাশে এই মহা সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি । যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় স্থানীয় একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। তিনি আরও বলেন,প্রশাসন আমাদের মৌখিক অনুমতি দিয়েছে। সেই দাবি করেই বিএনপির এই নেতা বলেন, সমাবেশ সফল করতে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।