রাণীনগরে ২০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
18

আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রী পলাশ চন্দ্র প্রামানিক ওরফে পলান
(৪০)কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভান্ডার গ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পলান উপজেলার পারইল ইউনিয়নের গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারগ্রাম বাজার এলাকায় অভিযান
পরিচালনা করা হয়। এসময় শ্রী পলাশ চন্দ্র প্রামানিক ওরফে পলানকে আটক করা হয়।
আটককালে তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।