আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত করণ

0
27

তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।

আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত করণ
আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত করণ

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আ’লীগ সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলসহ মৎস্য ব্যবসায়ী ও জেলে উপস্থিত ছিলেন।

পরে সুফলভোগী একজন মৎস্য চাষীকে তিনবস্তা মাছের খাদ্য এবং এক বস্তা চুন দেয়া হয়।