
তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন,বাজার মনিটরিং এবং জরিমানা আদায় অব্যাহত রেখেছেন নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।
লকডাউনের সপ্তম দিন মঙ্গলবার সকালে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, বেইলি ব্রিজের নিচে, নতুন বাজার, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, ভবানীপুর-মির্জাপুর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান ইউএনও। এসময় মেয়াদ উর্ত্তীন্ন এবং সরকার নিষিদ্ধ পণ্য রাখার দায়ে কয়েক দোকানিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন তিনি।
অভিযানে দোকানের বাটখারার ওজন যাচাই করা হয়। অপ্রয়োজনে এবং মাস্ক ছাড়া বাড়ীর বাহিরে বের হতে বারন, মুভমেন্ট কার্ড এবং পরিচয় পত্র সাথে রাখতে বলেন। সেইসাথে যাদের মুখে পুরোনো মাস্ক তাদের নতুন মাস্ক পরিয়ে দেন তিনি। অভিযানে স্যানিটারি ইনেস্পেক্টর আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক মানুষকে অধিকতর সচেতন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রমজান ও ঈদকে সামনে রেখে কেহ যেনো সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্য দ্রব্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রেখেছি।




