কাউনিয়া মৌলভীবাজার সড়ক রাস্তা তো নয় যেন কৃষি জমি

0
7

জাকির ইসলাম মিন, রংপুর জেলা প্রতিনিধিঃ-

রংপুর জেলা কাউনিয়া উপজেলা বালাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৌলভীবাজার সড়ক আশির দশকের নির্মিত কাঁচা সড়কটি পাকা হয়নি চল্লিশ বছরেও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে পুরো ১.৫ কিলোমিটার সালাফী মোড় পযন্ত সড়কের পুরোটাই কর্মমাক্ত। কাদা-খন্ডে ভরা।আর এ চলাচল অনুপযোগী সড়ক দিয়েই নিত্য যাতায়াত করছেন গ্রামের হাজার দুয়েক মানুষ।

এ সড়কটি দিয়েই ( প্রানাথ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং আল-ইসলাহ নূরানী ও কওমী মাদ্রাসায়) যাতায়াত করে শতশত শিক্ষার্থী। যানবাহন দুরে থাক মানুষ চলাচলই এখন দায় হয়ে পড়েছে।

স্থানীয় ভাবে জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার এলাকাবাসী ধারণা দিলেও চলাচল উপযোগী করা হয়নি সড়ক,হয়নি পাকাও।দীর্ঘদিনেও সড়কটি সংষ্কার বা পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে।

স্থানীয় বাসিন্দা মোঃ জাকির ইসলাম জানিয়েছেন, সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চলাচলের প্রধান সড়ক।শুকনো মৌসুমে থাকে খাদা-খন্দক।আর বর্ষাকালেও তো কাদায় চলাচল করা অসম্ভব হয়ে উঠে দ্রুত সড়কটি পাকা করার প্রয়োজন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ শহিদুল ইসলাম জানান, রাস্তাটি প্রকল্পের মাধ্যমে পাকা করার জন্য চেয়ারম্যানসহ তালিকা দেয়া হয়েছে। আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হলে কাজটি হয়ে যাবে।

এ ব্যাপারে কথা হলে বালাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনছার আলী বলেন, সড়কটি জন্য আমরা চেষ্টা করতেছি আশাবাদী সড়কটি হয়ে যাবে ইনশাআল্লাহ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নির্বাহী প্রকৌশল মাহবুর রহমান বলেন, প্রস্তাবনা আমরা হাতে পেয়ে সড়কটি পাকা করার জন্য সুপারিশ করেছি।