
মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি: নারায়ণগঞ্জ -এর কাশীপুর হোসাইনী নগরে , নুর জামাল সাহেবের ভাড়াটিয়া রমজান মিয়ার স্ত্রী বেশ কিছুদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।
২০১৯ ইং সালের দিকে চিকিৎসা করা হয়। তারপরে টাকার অভাবে দিনমজুর রমজান মিয়া আর চিকিৎসা চালাতে পারেনি টাকার অভাবে। এখন তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। ব্রেস্টে ঘাঁ হয়ে গেছে। অনেক ব্যাথায় ভুগছে।
খুবই অসহনীয় জীবন যাপন করতেছে। প্রতিদিন কমপক্ষে ৫০০-৬০০/ টাকার ঔষধ কিনতে হয় তার। দিনমজুর রমজান মিয়ার পক্ষে খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে।
ইতিমধ্যে এলাকাবাসীর শরণাপন্ন হন তিনি। তাতে তেমন কোন সাড়া পাওয়া যায়নি। মানবিক সংগঠন হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবে বিষয়টি জানালে উনারা তাদের সংগঠন এর সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলে এবং বিভিন্ন গণযোগাযোগ মাধ্যম ও সমাজের বিত্তশালী সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ডাক্তার বলেছে খুবই ইমারজেন্সী তাকে অপারেশন করাতে হবে।
তাতে ২ লক্ষ ৫০ হাজার টাকা বা এর চেয়ে কমবেশি ও লাগতে পারে খরচ আনুমানিক।
যা তার দিনমজুর স্বামীর পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়।
তাই এই বোনের পাশে কি আমরা দাড়াতে পারি না।
আমাদের সাহায্যর হাতটা একটু বাড়িয়ে দেই।
যে যার সামর্থ্য অনুসারে সাহায্যের হাত বাড়াই,
আমরা সবাই এগিয়ে আসি অসহায় বোনটিকে বাঁচাতে।
ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসী, মানবিক সংগঠন হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব , এবং প্রবাসে থাকা ভাইয়েরা ও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আরো অনেক টাকার প্রয়োজন, তাই সকলেই এই বোনটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
প্রয়োজনে ঃ 01710899498(বিকাশ /নগদ)
বিকাশ:01921738252 (পার্সোনাল)।





