
রাজীব প্রধান, গাজীপুর ঃ-যৌতুকের দাবিতে, দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় প্রথম স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করেন পাষণ্ড স্বামী আব্দুল করিম।
গাজীপুরের শ্রীপুর মডেল থানায় এমনটিই অভিযোগ করেছেন ভুক্তভোগী স্ত্রী মোছাঃআলেয়া (৩৫) বেগম । আলেয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কুষ্টিয়া দ্বিতীয় খন্ড এলাকার বাসিন্দা। বর্তমান ঠিকানা শ্রীপুর থানাধীন জৈনাবাজার এলাকার সবুজের বাড়ির ভাড়াটিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলেয়ার স্বামী আব্দুল করিম ২০০২ সালে ইসলামের শরীয়ত মোতাবেক আলিয়াকে বিবাহ করেন। যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের এই সংসারে তাদের দুইটি ছেলে সন্তান জন্ম লাভ করে। কিন্তু প্রায় ৩ বছর আগে স্বামী আঃ করিম প্রথম স্ত্রীকে রেখে বিনা অনুমুতিতে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই শুরু হয় আলেয়ার উপর অমানবিক অত্যাচার। ঠিকমতো ভরণপোষণ করেনা, বাচ্চাদের খেতে দেয় না এরূপ নানা অভিযোগ করেছেন আলিয়া। অত্যাচারের একপর্যায়ে দ্বিতীয় বউয়ের প্ররোচনায় ২ লাখ টাকা যৌতুক দাবি করে আমার উপর অমানবিক অত্যাচার করে। তারই ধারাবাহিকতায় ১ নং বিবাদী আমাকে গত ৮/৫/২১ ইং শনিবার সন্ধা ৭ টার দিকে বাসার সামনে পাইয়া হত্যা করার উদ্দেশ্যে ইট দিয়া মাথায় সজুরে আঘাত করে এবং আমি গেন হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয় গণ্যমান্য লোকদের সহায়তায় আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে থানায় এসে অভিযোগটি দায়ের করি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





