
মোঃবায়েজীদ হুসাইন,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেল ও মালবহি ট্রলির মুখামুখি সংঘর্ষে নিহত হয় সাত বছরের ১ শিশু। এবং আহত হয় মা বাবাসহ ৩ জন। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,শিশুটি মা বাবর সাথে হরিদেবপুর থেকে মোটরসাইকেল যোগে বাখেরগঞ্জে ফুফাতো বোনের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।এসময় পক্ষিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণা নামের একটি শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটি গলাচিপার উলানিয়া এলাকার কার্তিকের মেয়ে।
সময় গুরুতর আহত হয় ওই শিশুর মা, বাবা ও মোটরসাইকেল চালক শিমুল (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
এ বিষয় পটুয়াখালী সদর থানার ওসি আখতারুজ্জামান মোর্শেদর কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক এখনো পলাতক রয়েছে।




