
সোহেল আহমেদ ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, বিষাক্ত সীসা ব্যবহার করে ব্যাটারী উৎপাদন এবং সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩টি ব্যাটারী কারখানায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাব-১১ এর ভ্রাম্যমান আদালত।

র্যাব ফোর্সেস সদর দপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।১১ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।





