২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।

0
45

রাজীবপ্রধান,শ্রীপুর গাজীপুর :-গাজীপুরের শ্রীপুরে ২১ আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।

আজ সকাল ১০ টা থেকেই বঙ্গবন্ধুর প্রকৃতি ও ২১ আগষ্টে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কোরআন থেকে তিলাওয়াত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের মাননীয় সাংসদ, ইকবাল হোসেন সবুজ (এমপি), সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামিলীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃসিরাজুল ইসলাম, সভাপতি শ্রীপুর পৌর আওয়ামী লীগ।

সঞ্চালনায় ছিলেন নূরে আলম মোল্লা সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, আলহাজ্ব এডঃ শামসুলআলম প্রধান,উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আনিছুর রহমান আনিছ, মেয়র শ্রীপুর পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামিলীগ,আমজাদ হোসেন বিএ, পেনেল মেয়র ও কাউন্সিলর শ্রীপুর পৌরসভা।

মাসুদ আলম ভাঙ্গী উপজেলা আওয়ামীলীগ,হাফেজ ক্বারি মোঃ ওমর ফারুক খান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সহ শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্ভিক সহযোগিতায় ছিলেন উপজেলা ছাএলীগ সভাপতিপ্রার্থী সাইদুল ভাঙ্গীসহ ছাএলীগ নেতা কর্মীরা।
২১শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা, যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।

২০০৪ সালে সারাদেশে জঙ্গিদের বোমা হামলা এবং গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২১ আগস্ট বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগ ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে বিকেল পাঁচটায় পৌঁছালে, একটি ট্রাকের ওপর তৈরি মঞ্চে তিনি কুড়ি মিনিটের বক্তৃতা শেষে বিক্ষোভ মিছিল শুরু করার ঘোষণা দেন। বঙ্গবন্ধু কন্যা মঞ্চ থেকে নিচে নেমে আসতে থাকেন। ঠিক এমন সময় শুরু হয় মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড হামলা।

মাত্র দেড় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে আরও ১২ জন নিহত হন।
এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া, চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।