
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা, “শ্রীপুর সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।(২৭ জুন) রবিবার সকাল ১১ টায় উপজেলার মাওনা চৌরাস্তা সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয় মোঃ মাহফুজুর রহমান ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ জামাল উদ্দিন, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান, আব্দুল আজিজ, মোঃ মোতাহার খান, রাতুল মন্ডল, মেহেদী হাসান লিটন, সিদ্দিকুর রহমান, শাহাদাত হোসেন, শিমু সরকার, বাদল মিয়া, আশরাফুল ইসলাম, বাবুল মিয়া, আব্দুল্লাহ ফকির, নাঈমুল ইসলাম সজীব ইসলাম প্রমুখ।
উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২১-২০২৩ সনের শ্রীপুর সাংবাদিক সমিতির নতুন কার্যকরী কমিটি জাতীয় দৈনিক জনতার ইশতেহার পত্রিকা গাজীপুর প্রতিনিধি মহিউদ্দিন আহমেদকে সভাপতি এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।





