
মানিকগঞ্জ প্রতিনিধি:
করোনা যুদ্ধে জয়ী হওয়া বঙ্গবন্ধুর সৈনিক জাহিদুল ইসলাম ভূঁইয়া সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনলাইন জুম ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। উল্লেখ্য যে, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক তিনি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথমবারের মতো তরুণ, পরিছন্ন রাজনীতিবিদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মমতাজ বেগমের নির্দেশে অবহেলিত ধল্লা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদে রুপান্তিত করার লক্ষ্যে রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে, পুরো উপজেলার মধ্যে টানা পাঁচবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর নেট দুনিয়ায় ভাইরাল হলে ইউনিয়ন পরিষদের সদস্যসহ রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খুশিতে আত্মহারা হয়ে প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে পরিষদে আসেন। করোনা যুদ্ধে জয়ী হওয়া চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রত্যেকটি পুরস্কারই অনেক গৌরবের এবং সম্মানের, যা ভবিষ্যৎ কর্মকান্ডকে প্রচণ্ডভাবে ত্বরান্বিত করে থাকে। তবে সর্বোপরিভাবে আমাদের মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের দিকনির্দেশনায় কাজকর্ম করে আমি এখন জনগণের সেবক হতে পেরেছি, তাদের ভালোবাসা পেয়েছি। তিনি আরো বলেন, আমার এ ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়নের প্রধান অংশীদার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত কর্মী এমপি মমতাজ বেগমের।





