বেপারী ও দালালমুক্ত কৃষকের গরু-ছাগলের হাটের শুভ উদ্ভোদন

0
23

রাজীবপ্রধান, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে দালাল ও বেপারী মুক্ত কৃষকের কোরবানীর পশুর হাটের শুভউদ্ভোদন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

গাজীপুর সদর উপ‌জেলার মির্জাপুর ইউ‌নিয়‌নের পাইনশাইল লোহার ব্রীজ নামক স্থা‌নে এক‌টি ব্য‌তিক্রমধর্মী কুরবানীর পশুর হাট উ‌দ্বোধন ক‌রেন, জনাব এস. এম. ত‌রিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর

গাজীপুর ডেই‌রি ফার্মার্স এ‌সো‌সি‌য়েশন কর্তৃক প‌রিচা‌লিত এই হা‌টে জেলা প্রশাসকের নি‌র্দেশনায় ক‌রোনা মহামারী সংকটময় সময়ে গবাদি প্রাণী লালন পালনকারী খামা‌রিদের‌কে উদ্বুদ্ধ করার নি‌মি‌ত্তে, সম্পূর্ণরূপে বেপারী,দালালমুক্ত রাখা হয়েছে। এই হাটে সরাস‌রি গরু-ছাগ‌লের খামা‌রিরাই একমাত্র তা‌দের পশু ক্রেতার নিকট বিক্রয় কর‌তে পার‌বেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়াও, খামা‌রি থে‌কে তার গরু বিক্রয়,প্রদর্শন বাবদ কোন টোল,উসুল রাখা হ‌চ্ছে না। কৃষকেরা বিনামূ‌ল্যে হা‌টে পশু নি‌য়ে বস‌ছেন কেনা বেচার উদ্দেশ্যে । হা‌টে সার্বক্ষ‌ণিক মাস্ক ব্যবহা‌রের জন্য মাই‌কিং ও স‌চেতনতামূলক পোস্টার ব্যবহৃত হ‌চ্ছে। এখানে র‌য়ে‌ছে সার্বক্ষ‌ণিক পশু চি‌কিৎসক টিম ও হালাল (কুরবানীর উপযুক্ত) পশু সনাক্তকর‌ণে ধর্মীয় নেতা,মাওলানার অ‌ভিজ্ঞ পরামর্শ দাতারা । স্থানীয় খামা‌রিরা এই অনন্য উদ্যোগ‌কে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন, এমন‌কি ১ম দি‌নের হা‌টেই ক‌য়েক ঘণ্টায় ৪০টির বে‌শি গরু বি‌ক্রি হ‌য়ে‌ছে।

গাজীপুরে এই প্রথম কোন ভিন্ন রকমের কোরবানীর পশুর হাট বসেছে বলে ধারনা এলাকাবাসির।

এবিষয়ে স্থানীয় এক পশুখামারী সোহাগ সরকারের সাথে কথা বলে জানা যায়, এই প্রথম কোন বেতিক্রম কোরবানির পশুর হাট পেয়েছি যেখানে সম্পূর্ণরুপে চাঁদা,মুক্ত,দালাল মুক্ত কোরবানির পশুর হাট পেয়েছি। এজন্য ধন্যবাদ জানাই গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম স্যারকে। তাছাড়াও মহামারী করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরিধান করা বাধ্যতামুলক করায় নিজেকে বা আমরা সবাই নিজেদের নিরাপদ রাখার সুজুগ খানিকটা হলেও পাচ্ছি। তাছাড়া অন্যান্য বিবিধ খরচ হাটে না থাকায় আমরা লাভবানও হচ্ছি। এতে লাভের হার বেড়ে যাচ্ছে।