
রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা- উপজেলায় অসহায়, নিম্নবিত্ত ও কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এদিকে, গাজীপুরের শ্রীপুরে হতদরিদ্র ও সাধারণ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা সরকারের ঈদ উপহার সামগ্রী ঘরে ঘরে পবিএ ঈদুল আজহা উপলক্ষে ত্রান বিতরণ করেছে গাজীপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর ৩ আসনের মাননীয় সাংসদ, জননেতা ইকবাল হোসেন সবুজ (এমপি)। আজ সকাল ১১ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলার ইউনিয়নগুলোর মাঝে প্রতিটি ইউনিয়নে মোট ৪৩৯৮ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরন করেন সাংসদ ইকবাল হোসেন সবুজ। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডঃ শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার সহ জেলা, উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা





