ইউনিয়ন পরিষদের বারান্দায় কাঁচাবাজার, ভোগান্তির স্বীকার সাধারণ মানুষ।

0
12

গাজীপুর প্রতিনিধি ঃঃ

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন পরিষদের চারপাশে জমে উঠেছে কাঁচা বাজার। ফলে ভোগান্তিতে পরছেন সাধারণ জনগণ। একই সাথে পরিষদে সেবা নিতে আসা মানুষের ভিড়ে আর ইউনিয়ন পরিষদের সামনে গাড়ি পার্কিং এর পর্যাপ্ত জায়গা না থাকার কারনে অসুবিধায় পরছে কাচামালের ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীরা কাঁচা বাজারের স্থায়ী সমাধান হিসেবে চাইছেন একটি নিদ্রিষ্ট স্থান। গোসিংগা বাজার, একটি প্রাচীনতম ঐতিহাসিক বাজার। মুলত নদীপথকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই বাজার। প্রায় দেড়শ বছর আগের এই গোসিংগা বাজার। ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও বারান্দায় কাঁচা মালের দোকান বসে বৃহস্পতিবার ও রোববার।

জানা যায়, ১৯৬২ সালে ওইখানে একটি মাটির ঘর তৈরি করা হয়েছিল। মাটির ঘরেই চলছিল গোসিংগা ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম। এরপর ২০০৪ সালে গোসিংগা ইউনিয়ন পরিষদের ভবনটি স্থাপিত। মূলত বাজারের জায়গা কম থাকায় পরিষদের বারান্দায় কাঁচা মালের দোকান বসতে হয়।
সকাল থেকে বাজারটি শুরু হয় এবং শেষ হয় রাত দশটায়। কাঁচা মালের দোকান বসাতে যেতো ভোগান্তি হয় পরিষদে সেবা নিতে আসা মানুষের।
বার্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়ায় এখন গোসিংগা বাজারটি আকারে ছোট হয়ে গেছে। কিন্তু জায়গার অভাবে পরিষদের বারান্দায় কাঁচা বাজার বসাতে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি হচ্ছে বলে সেবা নিতে আসা মানুষের অভিযোগ।

গোসিংগা বাজার কমিটির সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, আমাদের গোসিংগা বাজারে জায়গার অভাব। দীর্ঘদিন ধরে পরিষদে সেবা নিতে এসে ভোগান্তি হচ্ছে মানুষের। এখানে জায়গা কম থাকায় পরিষদের বারান্দায় কাঁচা মালের দোকান বসতে হয়।
তবে, কাঁচা মালের ব্যবসায়ীদের দাবি, জায়গার অভাবে তারা পরিষদের বারান্দায় দোকান নিয়ে বসতে হয়। বাজারের জন্য দ্রুত জায়গার ব্যবস্থা করার জন্য প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন বলেন, বাজারটি বর্তমানে আমাদের পরিষদের একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যাও ক্রমশ বাড়ছে। পরিষদের সেবা নিতে আসা জনগণের কথা চিন্তা করে বাজারের জন্য আলাদা জায়গার প্রয়োজন। এরজন্য আমরা ওপর মহলে কথা বলবো।