শ্রীপুর মাংস ব্যবসায়ীর উপর হামলা, নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

0
15

রাজিবপ্রধান,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি ঃ

গাজীপুরে শ্রীপুরে মাংস বিক্রেতা বিল্লাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার অনুমান সন্ধ্যা ৭ টার দিকে গোসিংগা বাজারে রতনের হোটেলের সামনে ভোক্তভোগী মাংস বিক্রেতার সাথে এ ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা গরু,আর মহিশ কেনার ৪লাখ ৯৬ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে ভুক্তভোগী বিল্লাল এই ঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোক্তরা হলেন,গোসিংগা ইউনিয়নের ৭ নং ওয়াড পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের দুই ছেলে ১.রফিকুল ইসলাম (৫০) ও সোহেল (৩৮) একই গ্রামের পানজত আলী ফকিরের ছেলে ফারুক ফকির। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মাংস বিক্রেতা বিল্লাল জানিয়েছেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে গোসিংগা বাজারে মাংস বিক্রি করে আসছি। প্রতি শুক্রবার সকালে একটি মহিশ ও একটি করো জবাই করা হয়। বাঁকিতে আমরাইদ বাজার হতে গরু মহিশ কিনে এনে মাংস বিক্রি করে বাকি টাকা পরিশোধ করি নিয়মিত।

বরাবরের মতো গত শুক্রবার সকালে একটি গরু ও একটি মহিশ জবাই করে মাংস বিক্রি করি।
যার ক্রয়মূল্য ছিলো ৪লাখ ৩৬ হাজার টাকা।
বিক্রিত মাংসের বাকি টাকা উওোলনবাবদ আমার কাছে নগদ ক্যাশ ছিলো ২ লাখ ৯৬ হাজার টাকা। পরদিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় গরুর বেপারীকে টাকা পরিশোধ করার লক্ষে আমি গোসিংগা বাজার ফ্লেক্সিলোড ব্যবসায়ী রোজ এর কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেই। এবং সেই টাকা নিয়ে সন্ধ্যায় বাজারে আসি। তখন আমার কাছে মোট টাকা ছিলো ৪ লক্ষ ৯৬ হাজার। অভিযোক্ত আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে আমার কাছ থেকে সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। টাকা ধারের বিষয়ে গোসিংগা বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী রোজ বলেন,মাংস বিক্রেতা বিল্লাল ব্যবসার জন্য প্রায় সময়ই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসার করে থাকেন। গত ২/০৩/২৪ ইং শনিবার দুপুরের দিকে বিল্লাল ও কামাল এসে আমার কাছ থেকে ২ লাখ টাকা ধার নিয়ে যায়।

এবিষয়ে মাটিয়াগাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে কামাল জানান, আমি পিকাপের ব্যবসা করি, সেই সুবাধে মাঝে মধ্যে আমার পিকাপ দিয়ে গরু আনা-নেয়া করে বিল্লাল। তাছাড়া মাঝে মধ্যে তার টাকার প্রয়োজন হলে গোসিংগা বাজার ব্যবসায়ী রোজ এর কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে দিতাম,,, গত শনিবার টাকা নেয়ার সময়ও আমিও সাথে ছিলাম।

বাজারের হোটেল ব্যবসায়ী রতন জানিয়েছেন, মাংস ব্যবসায়ী বিল্লাল গত শনিবার আমার দোকানে আসে মাংসের বাকি টাকা নেয়ার উদ্দেশ্যে। তার কিছুক্ষণপরই সোহেল এসে তাকে ধাক্কা দিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।এরপর সোহেলের আপন বড় ভাই রফিকুল এসে পিছন থেকে আঘাত করে। একপর্যায়ে বিল্লাল তার কাছ থেকে সরে গিয়ে যখন রুবেলের দোকানের সামনে যায় তখনই তাকে আবারও ফারুকের সহযোগীতায় এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে । এসময় আরও অনেকে উপস্থিত ছিলো ঘটনাস্থলে।

হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার বিষয়ে অভিযুক্ত দুই ভাই সোহেল ও রফিকুলের কোন বক্তব্য পাওয়া না গেলেও অভিযুক্ত অপর আসামি ফারুখ ফকির জানিয়েছেন, আমি মাংস ব্যবসায়ী বিল্লালকে মারদর করতে পারি কিন্তু টাকা ছিনিয়ে নেইনি। তাছাড়া আপনারা যাচাই করে দেখেন তার সাথে আমার কোন পূর্বশত্রুতা নেই। হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার বিষয়ে গোসিংগা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিষয় বিস্তারিত শুনেছি, বাদী বিল্লাল হোসেন এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার আশায় আগামি শনিবার বসার দিন কার্য করা হয়।

এবিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মুখলেছুর রহমান জানিয়েছেন অভিযোগ পেয়েছি, স্থানীয় মেম্বার বিষয়টি মিমাংসার কথা জানিয়েছেন তাই বিষয়টি আপাদত এভাবেই আছে। স্থানীয়ভাবে সমাধান না হলে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া চলমান থাকবে।