
রাজীবপ্রধান,গাজীপুরঃ– শোকাবহ আগষ্টে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরা চলা গ্রামের সুনামধন্য প্রতিষ্ঠান আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজে একটি কম্পিউটার ও গাছের চারা প্রদান করেন ভিনটেজ ডেনিম অ্যাপারেলস লিমিটেড কোম্পানি। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভিনটেজ ডেনিম এর পক্ষ থেকে এসব উপহার হস্তান্তর করেন অত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আমজাদ হোসেন বি.এ, (কাউন্সিলর ও প্যানেল মেয়র, শ্রীপুর পৌরসভা)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ ফরিদ হোসেন, সহকারী শিক্ষক নুর মোহাম্মদ, রানী আক্তার, রুনা আক্তার, জেসমিন আক্তার এবং ভিনটেজ ডেনিম এপার লি. এর কর্মকর্তা জনাব সেলিম মিয়া, সি.ই.ও; জনাব মোঃ মোসলেম আলী, এ.জিএম; মোঃ শহিদুল ইসলাম, ম্যানেজার।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমজাদ হোসেন বিএ পরিবেশ সম্পর্কে আলোচনায় বলেন,বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে, নদীর ভাঙন থেকে ভূভাগকে রক্ষা করে। মোটকথা, পৃথিবীকে মনুষ্যবাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়োজনীয়তা অত্যধিক। তাছাড়া একটি দেশের মোট ভূভাগের ২৫ ভাগ বনভূমি থাকা উচিত।কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট ভূ ভাগের পরিমাণের মাএ ১৬ ভাগ।
সুতরাং বাংলাদেশে বনভূমির পরিমাণ নৈরাশ্যজনক।এ অবস্থার আসু পরিবর্তন আবশ্যক। তাই অধিকহারে বৃক্ষরোপণ এর জন্যে গণসচেতনতার সৃষ্টির কোন বিকল্প নেই। এ ব্যাপারে জাতীয় গণমাধ্যমগুলো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও এ মহতী উদ্যোগের অংশীদারও করতে পারলে অনেক ভালো ফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন। বৃক্ষরোপনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচ্য বিষয় হিসেবে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ এখন সময়ের দাবি।





