ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন

0
21

আক্তার মাহমুদ (যশোর):
যশোরের ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মো: নাসির উদ্দিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।

এমপি নাসির বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮আগষ্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতার খুনিদের হাতে তিনিও নির্মমভাবে নিহত হন।বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে দীর্ঘকাল তাঁর পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির শিক্ষা লাভ করেছিলেন শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি হয়ে উঠেছিলেন বিদুষী ও প্রজ্ঞাবান নারী।

বিশেষ অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার আত্মত্যাগ সারাজীবন স্বরণীয় হয়ে থাকবে।

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মুস্তাফিজুর রহমান মুসা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ক্রিকেটার সৈয়দ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমীর হোসেন, সম্পাদক শফিয়ার রহমান, যুগ্ম-সম্পাদক খায়রুল হুদা রাসেল, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, আব্দুল বারিক, আলমগীর হোসেন, জুলফিকার আলী ভুট্টো, জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আজহারুল ইসলাম লাবু, সদস্য মাহমুদ মুকুল, প্রিন্স আহমেদ, সাজ্জাদুল জামান রনি, শাহ জামাল শিশির, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়, হান্নান হোসেন,সিহাব উদ্দিন রাজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমূখ।