
দেবাশিষ গোলদার,চট্রগ্রাম: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ থেকে ৪ এপ্রিল টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১’ স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফেয়ার আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতি বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ এবং মৃত্যুহার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। এই পরিস্থিতিতে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজন সঠিক হবে না।
ফেয়ার আয়োজক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





