
সময়েরপাতা: বিগত ৯ই ফেব্রুয়ারি বরকল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা নজরুল ইসলামকে সভাপতি এবং সাইফুল ইসলাম মনিরকে সদস্য সচিব করে ১৭ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়।যাদের দুজনই ভুষনছড়া ইউনিয়নের বাসীন্দা।উক্ত কমিটির মেয়াদকাল ৩ মাস করা হয়েছে বলে জানা যায়।
আওয়ামী কমিটি নিয়ে ইতিমধ্যেই বরকল উপজেলা আওয়ামী পরিবারে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। কারন একসময়ের ত্যাগী ও বরকল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকারীদের অনেককেই অবমুল্যায়ন হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।২০১০ সালের পরে দলে আসা ব্যাক্তিদের অনেকেই স্থান পেয়েছেন উক্ত কমিটিতে।এছাড়াও বিএনপি থেকে আওয়ামী লীগে এসে দল সুবিধাভোগীদের অনেকেই পেয়েছে উক্ত কমিটিতে।অনেকের আবার এসেছে ছাত্রলীগ থেকে। কারো কারো নেই আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম মনিরকে উক্ত কমিটিতে সদস্য সচিব করার হলেও স্থান দেয়া হয়নি যুবলীগ ও দুঃসময়ে সাবেক হওয়া ছাত্রনেতাদের।
এ বিষয়ে কয়েকজন প্রবীণ আওয়ামী নেতা মো আইনুল ইসলাম,আউয়াল সিকদার,আজমত আলী,বক্কর মেম্বার এবং নরুল হক চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায়, এটা বরকল উপজেলা আওয়ামী লীগের চরম অবনতি।এই কমিটির ফলে বরকলের চলমান রাজনৈতিক পরিবেশ আরো খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন।তিনি আরো জানান,সিন্ডিকেটের রাজনীতি বাচাতে গিয়ে তারা একটি গ্রুপে থাকা ব্যাক্তিদের খুজে খুজে কমিটিতে স্থান দিয়েছেন।আর সেক্ষেত্রে অবমুল্যায়ন করা হয়েছে ত্যাগী নেতা কর্মীদের।আমরা এই কমিটির তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে উক্ত কমিটির সাইফুল ইসলাম মনির জানান,জেলা কমিটির থেকে প্রাপ্ত দ্বায়িত তিনি যথাযথ পালনের চেষ্টা করবেন।তিনি বরকলের সিন্ডিকেট রাজনীতিকে ভেঙ্গে সবাই এক করে নিয়ে তিনি রাজনীতি করবেন।সিনিয়র নেতৃবৃন্দের অবমুল্যায়নের বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি জানান,উক্ত কমিটি সম্পুর্ন জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।কমিটিতে কর্মী মুল্যায়নের বিষয়টি
তাদের ওপড় ন্যাস্ত ছিলো।





