বরকলের ভুষণছড়াতে জমি দখলের জের ধরে বিএনপি নেতার হামলায় মারাত্মক আহত দুই

0
12

আরিফুল ইসলাম,রাঙামাটি: আজ ৩০শে আগস্ট রোজ সোমবার রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন ভুষণছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি দখলের জের ধরে ভুষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম ও তার পরিবারের লোকজন মিলে আব্দুল হাই ও তার ছেলে ইকবাল হোসেনকে মেরে মারাত্মকভাবে আহত করেছেন বলে জানা ।

 

বরকলের ভুষণছড়াতে জমি দখলের জের ধরে বিএনপি নেতার হামলায় মারাত্মক আহত দুই
বরকলের ভুষণছড়াতে জমি দখলের জের ধরে বিএনপি নেতার হামলায় মারাত্মক আহত দুই

উক্ত বিষয়ে আহত ইকবাল হোসেন জানান,বিএনপির সভাপতি হালিমদের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত সমস্যা চলতেছে।বর্তমানে হালিমরা তাদের জমি জোর করে দখল নেবার অপচেষ্টা করছে।আজ সকাল আনুমানিক ৯ টার দিগে হালিম,রবিউল, শামীম,আশ্রাফুল ও কুলসুম নামক ব্যাক্তিরা মিলে তাদের নদীর কিনারায় থাকা কলাবাগান সম্বলিত জমিটির পাশে থেকে একটি পানিবাহিত নালাতে ইকবালদের জমি থেকেই মাটি কেটে ভড়াট করছিলো।যাতে উক্ত নালার পানি বাহিত হয়ে ইকবালদের কলা বাগান নষ্ট হয়ে যায়।

এসময় ইকবাল এবং তার বাবা এদের উক্ত কাজে বাধা প্রদান করতে গেলে হালিমের হাতে থাকা কোদাল দিয়ে ইকবালের পিতার মাথায় আঘাত করলে তাতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যান।এরপর তার ছেলে ও স্ত্রী তাদের হাতে থাকা দা শাবল ও লাঠি দিয়ে ইকবাল ও তার বাবা আব্দুল হাইকে মাটিতে ফেলে বেধরকভাবে মেরে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।

এরপর এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে বরকল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিবর্তিতে রোগীদের অবস্থার অবনতি ঘটতে থাকলে তাদের রাঙামাটি সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে বরকল থানায় আহত ইকবাল বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।উক্ত ঘটনাতে হালিমও কিছুটা আহত হয়েছে বলে জানা যায়।তার মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মামুনর রশিদ মামুন জানান,উক্ত বিষয় আমি অবগত হয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।আব্দুল হাই ও তার ছেলের অবস্থা খুব খারাপ হওয়ার কারনে তাদের রাঙামাটি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।