চট্রগ্রামে হালিশহরে মাছের খামার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

0
19

দেবাশিষ গোলদার,চট্রগ্রাম:নগরের হালিশহর থানাধীন লিংক রোড সাগরপাড় এলাকায় মাছের খামার থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।

চট্রগ্রামে হালিশহরে মাছের খামার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।
চট্রগ্রামে হালিশহরে মাছের খামার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুহসিন জানান, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। মাছের খামারে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।