
মোঃ- খায়রুল ইসলাম হৃদয়.
স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ).
– মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর এলাকায় বলাকী খোয়াঘাটে গোসল করতে গিয়ে মাদ্রাসার ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় সকাল এগারো ঘটিকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শুক্রবার সকাল এগারোটা দুই মাদ্রাসার ছাত্র এক সাথে মেঘনা নদীতে গোসল করতে গেলে পাশে থাকা হোসেন্দী ইকোনমিক জোন এর সিটি কোম্পানির লবন তৈরী করার কারখানা থেকে অপসারণ করা পানি স্রোরতে তলিয়ে যায় সিহাব(১০) ও তার সহদর তামিম (১০)এর মধ্যে তামিম কে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও সিহাব কে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তারা গজারিয়া ফায়ার স্টাশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ১ একটি ইউনিট ঘটনা স্থানে আসে।
জানা যায় দু-জনেই ভবানিপুর জামিয়া ইসলামীয়া আরবিয়া কবরস্থান মাদ্রাসায় হেফাজ বিভাগের ছাত্র।
সিহাব (১০) পিতা মৃত মোতালেব মুন্সিগঞ্জেরর গজারিয়ার, বলাকী, সিহাব এখন ভাড়া বাসায় জামালদী গ্রামে থাকে।জীবিত উদ্ধার হওয়া তামিম (১০) পিতা: জহিরুল, কুমিল্লার মুরাদনগর থানায় ডালপাড়া,তার পরিবার ও ভাড়া বাসায় থাকে।
গজারিয়ায় স্টেশনে ডুবুবি না থাকায় ঘটনার দুই ঘন্টা পর ঢাকা থেকে চার সদস্য বিশিষ্ট ডুবুরি টিম এসে টানা আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে বিকাল তিন ঘটিকার সময় নিখুঁত সিহাব কে মৃত উদ্ধার করেন এমনকি জানান ডুবুরি ইনচার্জ আবুল খায়ের।





