
মোঃ খায়রুল ইসলাম হৃদয়.স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়ায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্বশীলতার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ ( রবিবার ) বিকাল ৫ঘটিকায় উপজেলার ভবেরচর বাজারের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনস্থ গজারিয়া প্রেসক্লাবে দেশ রূপান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ফয়সাল বিপ্লব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)জি এম রাশেদুল ইসলাম,গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ এর উপ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আশ্ররাফুল ইসলাম জয় প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন গজারিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনি:সাংবাদিক মুকবুল হোসেন,জুয়েল দেওয়ান, আমিরুল ইসলাম নয়ন,আলমগীর হোসেন, আসাদউল্লাহ,সায়মন শাহাদাত,আল আমিন,খায়রুল ইসলাম হৃদয়,সাইদ হাসান আফরান, সোলায়মান শিকদার,রাজু রাবু,ওসমান গনি,মো রাসেল সরকার,রানা সরকার প্রমুখ।





