
রূপসা প্রতিনিধিঃ রূপসায় যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ-যুবলীগ নেতা,খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবরের স্মরণে ১ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও তার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২৩ আগষ্ট বিকাল ৩ টায় কাজদিয়া রূপসা উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য রতন মন্ডল।
মূখ্য আলোচক ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আ’লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, খান শাহাজান কবীর প্যারিস। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম—সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা আফরোজ মনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম,জাহাঙ্গীর, মহিলা বিষয়ক সম্পাদক মাধুরী সরকার,শাহানেয়াজ মাকদুম, জেলা যুবলীগের সদস্য ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস,মহানগর যুবলীগ নেতা কামরুল ইসলাম,এমপি’র প্রধান সমন্বয়ক ও উপজেলা যুবলীগের সদস্য
মোঃ নোমান উসমানী রিচি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রুহুল আমীন রবি,সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেনজীর হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মোল্লা কামরুল ইসলাম,সাইদুর রহমান সগীর,মৃণাল সরকার,আবুল কালাম আজাদ,আশিষ রায়,বাদশা মিয়া,এম শাহ নেওয়াজ কবীর টিংকু,সুব্রত বাগচি,আরাফাত হোসেন সাকিব,শ্রীফলতলা ইউনিয়ন সভাপতি শামীম আহসান,
সাধারণ সম্পাদক এম শাহ নেওয়াজ কবীর টিংকু,রউফ সরদার,খান জাহিদ,মিথুন চৌধুরী ডাবলু, আঃ রশিদ শেখ, বাদল মোল্লা,লিটন সরদার,শেখ সোহাগ,ইখতিয়ার হোসেন,নাহিদ গাজী, মহিউদ্দিন মানিক, খায়রুজ্জামান সজল আজিজুল,ফারুক শেখ,মিজান শেখ,বাবু শেখ,শাহিন লস্কার,রবিউল লস্কার প্রমূখ।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাস্থ্য বিষয়ক সম্পাদক ও রূপসা মহিলা কলেজের প্রভাষক মোঃ অহিদুজ্জামান।




