
সজীব শেখ, রূপসা প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রূপসায় বিএনপির উদ্যোগে হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ জুলাই (মঙ্গলবার) বেলা ১২ টায় পূর্ব রূপসা বাসস্ট্যান্ড, ব্যাংকের মোড় ও বাজার এলাকায় এসব বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, বিকাশ মিত্র, আবু মুসা, জালাল মোল্লা, দিদারুল ইসলাম দিদার, জাবির শেখ, ইয়ারুল ইসলাম রিপন, রুবেল মীর, মিজানুর রহমান, মাসুম রেজা, ইউনুজ গাজী, জাকারিয়া, খায়রুল রাজু, রিপন শেখ, বাবুল শেখ, লাভলু শেখ, মুজিবর, সেলিম শেখ, মাহফুজ আরিফ, রমিজ, জালাল হাওলাদার, মজিবর, সালমান মাসুম প্রমূখ।





